১৯ মার্চ ২০২৬

লোহাগাড়ায় ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদন »

লোহাগাড়ায় ৩ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টায় চুনতি জাঙ্গলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির হোসেন (২০) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পুরান পল্লব এলাকার মৃত মতিউর রহমানের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি জাঙ্গলিয়া এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় ওই যাত্রীর কাছ থেকে ৩ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন