লোহাগাড়া প্রতিনিধি »
জুলাই মাসে মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের লোহাগাড়া থানার ৮ জন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রাশিদুল হক পিপিএম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পুলিশ সুপারের পাঠানো পুরস্কার স্বরুপ চেক বিতরণ করেন থানার ওসি জাকের হোসাইন মাহমুদ এবং ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।
পুরস্কার প্রাপ্ত পুলিশ কর্মকর্তা হলেন- এসআই গোলাম কিবরিয়া, এসআই যুযুৎসু যশ চাকমা, এসআই দুলাল বাড়ৈ, এসআই মাহফুজুর রহমান, চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রিজুয়ানুল ইসলাম ,থানার এএসআই শফিউল্লাহ, এএসআই বিল্লাল হোসেন ও এএসআই মাঈনুদ্দিন চৌধুরী।
ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, করোনাকালেও থেমে নেই ইয়াবা পাচার। লোহাগাড়ার বিভিন্ন এলাকা হতে এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্পট হতে প্রতিদিন আমাদের থানা পুলিশের টিম ইয়াবার বড় বড় চালান, চোলাইমদসহ অনেক মাদক বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়েছি।তারই ধারাবাহিতায় জুলাই মাসে মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় থানার ৫ জন এসআই এবং ৩ জন এএসআইকে পুরুস্কৃত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মহোদয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












