২০ মার্চ ২০২৬

লোহাগাড়ার ৩ ইউপি নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী যারা

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বিষয়টি লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা নিশ্চিত করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত করে সন্ধ্যায় ঘোষণা করা হয়।

এতে লোহাগাড়া সদর ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নুরুচ্ছফা চৌধুরী, আধুনগর ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির এবং আমিরাবাদ ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এসএম ইউনুসকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

উল্লেখ্য, লোহাগাড়া উপজেলার এ তিন ইউনিয়নে আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন