লোহাগাড়া প্রতিনিধি »
লোহাগাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩৪ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভাম্যমাণ আদালত।
সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার পুটিবিলা ৭ নম্বর ওয়ার্ডের হাছনাবিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৪ হাজার ঘনফুট বালু জব্দ এবং দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, উল্লেখিত এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো বালু খেকোরা। এতে করে জনজীবন যেমন অতিষ্ঠ হয়ে উঠছে, পাশাপাশি সরকারি সম্পত্তির ক্ষতিসাধন হচ্ছে। এইসব বালু খেকো এবং সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।












