আরিফুল ইসলাম রিফাত »
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি এর ১ম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিস্থ নিজগ্রামে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) চুনতি মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে লোহাগাড়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজুর পক্ষে ২৫০ শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এর বড়ভাই মিয়া মোহাম্মদ ইসমাইল মানিক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল, সমাজসেবক নুর মোহাম্মদ , বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, মাস্টার রাশেদুল হক, নাঈম উদ্দিন, নিয়াজ মোর্শেদ কামরুল্লাহ , সাজেদ প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর












