৪ মার্চ ২০২৬

লোহাগাড়ায় দুই আ.লীগ নেতার কবর জেয়ারত করলেন কেন্দ্রীয় নেতা আমিন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক প্রয়াত আবদুস শুক্কুর ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি প্রয়াত ফরিদ উদ্দিনের কবর জেয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

শনিবার (৬ মার্চ) দুপুরে ডলুকুল বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থান এবং দরবেশ হাটস্থ কবরস্থানে তাদের কবর জেয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক কাসেম মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মুুহাম্মদ হোসেন মাসুম সহ নেতাকর্মীরা।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ