লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নবগঠিত চরম্বা ইউনিয়ন তাঁতী লীগের নেতাদের সংবর্ধনা দিয়েছে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চরম্বা নোয়ারবিলা নাফার টিলা বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চরম্বা ইউনিয়ন যুবলীগ নেতা শেখ আলীর সঞ্চালনায় প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা পেঠান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা তাঁতী লীগের সভাপতি ডা. মো. জয়নাল আবেদিন এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার আব্দু সালাম, মাষ্টার বিমল কিশোর চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৌলানা মো. ইউনুছ, সাবেক ইউপি সদস্য মো. কালু, চরম্বা ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার প্রমুখ।
অনুষ্ঠানে নবগঠিত চরম্বা ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিনকে সংবর্ধিত করা হয়।
বাংলাধারা/এফএস/এএ












