২৮ মার্চ ২০২৬

লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক গুরুতর আহত

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে।এ ঘটনায় চালক টিপু সুলতানকে (২২) মূর্মর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।টিপু উপজেলার পদুয়া ৪ নম্বর ওয়ার্ড মৌলভী পাড়ার মৃত আবু ছৈয়দের পুত্র।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে উপজেলার লোহারদিঘীর পাড় সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার এএসআই মোহাম্মদ মোস্তফা জানান, সোমবার দুপুর তিনটার দিকে উল্লেখিত এলাকায় কক্সবাজারমুখী সেন্টমার্টিন পরিবহনের (চট্রমেট্রো-১১-২২১৪) গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়।এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

বর্তমানে দুর্ঘটনাকবিলত মোটরসাইকেল এবং বাসটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন