লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় একটি মৃত বন্যহাতি উদ্ধার করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকালে বড়হাতিয়া কুমিরাঘোনা চাকফিরানী দক্ষিণের ঘোনা বোইন্নাবিল নামক স্থানে ধানক্ষেত থেকে বন্যহাতিটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, সোমবার ভোরে এলাকার কৃষকরা ধানক্ষেতে বন্যহাতির লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। আমি সাথে সাথে বনবিভাগে খবর দিয়েছি। তবে হাতিটির মৃত্যু কিভাবে হয়েছে জানা যায়নি। স্থানীয়রা ধারণা করছেন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হাতিটি মারা গেছে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মো. মনজুরুল আলম বলেন, বন্যহাতির মারা যাওয়ার খবর পেয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটি মারা যাওয়ার খোঁজখবর নেন। ময়নাতদন্তের পর জানা যাবে হাতিটি কিভাবে মারা গেছে।
বাংলাধারা/এফএস/ এআর












