১৩ মার্চ ২০২৬

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস উল্টে গিয়ে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরো ৪ জন।

রোববার (২১ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাফিকুল ইসলাম জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা ব্যক্তিরা হলেন, নারায়নগঞ্জের সিদ্ধেরগঞ্জ উপজেলার ঝালকুড়ি এলাকার মোজাম্মেলের স্ত্রী মাহাবুবা আক্তার মিতা (২৫) ও একই এলাকার আবদুল হামিদের স্ত্রী রুবিনা আক্তার (২৪)।

জানা যায়, নারায়গঞ্জের সিদ্ধেরগঞ্জ এলাকা থেকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছলে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।তবে দুর্ঘটনার সঠিক তথ্য পাওয়া যায়নি।

পুলিশের ধারণা, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনাটি ঘটেছে।দুর্ঘটনা কবলিত গাড়ী দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ায় তাঁদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। হাইওয়ে পুলিশ জানায়, এ ব্যাপারে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ