লোহাগাড়া প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ দুঃস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে লোহাগাড়া উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা পাবলিক হল রুমে লোহাগাড়া প্রেস ক্লাবের সার্বিক তত্বাবধানে ২’শ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, তৈল, পেয়াজ, চিনি, ডাল, চিড়া, লবণ।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব জিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা (পিআইও) শাওন ভুইঁয়া, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মোসলেহ উদ্দিন, প্রেস ক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জব্বার ফিরোজ, আতাউর রহমান মাসুদ, আব্দুল করিম ও আরিফুল ইসলাম রিফাত।
বাংলাধারা/এফএস/এআই












