২৮ মার্চ ২০২৬

লোহাগাড়ায় ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

লোহাগাড়া প্রতিনিধি  »

চট্টগ্রামের লোহাগাড়ায় চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে চারটি ইটভাটা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো বার আউলিয়া কলেজ সংলগ্ন এলাকায় বিএবি ব্রিকস, পশ্চিম কলাউজানের কেবিকে ব্রিকস ও পিএসবি ব্রিকস ও চুনতি এলাকার সিবিএম ব্রিকস।

দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুলল্লাহ নুরী, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক। এছাড়া ফায়ার সার্ভিস, র‌্যাব-৭ চট্টগ্রাম জেলা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটা চারটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরমধ্যে পদুয়ায় ১ টি, কলাউজানে ২টি ও চুনতিতে ১ টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ