লোহাগাড়া প্রতিনিধি »
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিন ইউনিয়ন থেকে শেষ দিনে উৎসবমূখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ মনোনয়ন ফরম জমা দেন তারা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৮ জন, সদস্য পদে ৫৫ জন এবং সংরক্ষিত মহিলা আসন থেকে ১১ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আধুনগর থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৫ জন, সদস্য পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা আসন থেকে ১০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
লোহাগাড়া সদর থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৫ জন, সদস্য পদে ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা আসন থেকে ১০ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
উল্লেখ্য, আগামি ২০ অক্টোবর এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।এছাড়া ২৬ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই এবং ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ রয়েছে।
বাংলাধারা/এফএস/এএ












