লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু তোলায় একটি ড্রেজার মেশিন ধ্বংস ও প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে বনবিভাগ। শনিবার (২১ নভেম্বর) উপজেলার চরম্বা মাইজবিলা মধু ফকির এলাকায় এ অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ওই এলাকায় কিছুদিন ধরে একটি প্রভাবশালী মহল ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার গ্রামীণ সড়কগুলো নষ্ট হচ্ছে। তাই শনিবার বনবিভাগের টিম নিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও বালু তোলার পাইপসহ সরঞ্জামাদি জব্দ করি। এসময় প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাংলাধারা/এফএস/এআর












