লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান পরিচালনা করে ৬ জনকে ৩ হাজার ২’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী।
এসময় উপজেলার আধুনগর বাজারে দ্রব্যমুল্যের তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে ২০৯ এর ৫২ ধারায় বিপ্লবের মুদির দোকান বিপ্লব দাশকে ৫০০টাকা, ১৮৬০ সনের ২৬৯ ধারায় মাস্ক না পরায় দিদারকে ৫০০টাকা, ২ ব্যক্তিকে ২শ টাকা, চুনতি বাজারে হেলমেট না থাকায় দিদারুল ইসলামকে ১হাজার টাকা এবং পাবেলকে ১হাজার টাকাসহ মোট ৬ জন কাছ থেকে ৩ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী বলেন, উপজেলার আধুনগর ও চুনতি বাজারে বিভিন্ন অপরাধে ৬ জনকে ৩ হাজার ২`শ টাকা জরিমানা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক।
বাংলাধারা/এফএস/এএ












