২০ মার্চ ২০২৬

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের ৬৪ সদস্যের নতুন কমিটি গঠন

লোহাগাড়া প্রতিনিধি  »

দীর্ঘ ৭ বছর পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এ কে এম আসিফুর রহমান চৌধুরীকে সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে (জনি) সাধারণ সম্পাদক করে ৬৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।

এছাড়া একইদিন অপর এক বিজ্ঞপ্তিতে আরিফুল ইসলামকে সভাপতি ও আবদুল্লাহ আল হারুন সাঈদীকে সাধারণ সম্পাদক করে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এবং হামিম হোসেন রবিনকে সভাপতি ও তানভির আহমেদ ফাহিমকে সাধারণ সম্পাদক করে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে সভাপতি এবং সাধারণ সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিতে বলা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন