আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালুভর্তি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ড্রেজারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার সাঙ্গু কোস্ট গার্ড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কশিমনারের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, সাঙ্গু কোস্টগার্ড এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি ড্রেজার জব্দ করা হয়। এবং ড্রেজার মালিক আফসার হায়দারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও শেখ জুবায়ের আহমেদ বলেন, শঙ্খ নদী থেকে আগেও অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজারের যন্ত্রাংশ ধ্বংস করা হয় এবং সতর্কও করা হয়। আদেশ অমান্য করে ফের বালু উত্তোলন করায় ড্রেজার জব্দসহ মালিককে জরিমানা করা হয়।
বাংলাধারা/এফএস/এআর












