৩১ মার্চ ২০২৬

শতভাগ পাস করেছে ৯০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে; কেউ পাস করেনি ৪১টিতে

এইচএসসি

বাংলাধারা ডেস্ক »

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৯০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর কেউ পাস করেনি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪১টি। শতভাগ পাসের হার গত বছরের তুলনায় এবার বেশি। গত বছর এ সংখ্যা ছিল ৪০০টি। এছাড়া শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গতবার ছিল ৫৫টি। এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করা হয়। এবার ১০টি শিক্ষাবোর্ডে সার্বিক পাসের হার ৭৩.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন।

আটটি সাধারণ, মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ড থেকে এ বছর ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। ৮টি সাধারণ বোর্ডে পাসের পার ৭১.৮৫ এবং জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৪৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে তিন হাজার ২৩৬ জন।

২০১৭ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাস ছিল ৫৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে। এ বছর ১৩২টি প্রতিষ্ঠান কমে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪০০-তে দাঁড়িয়েছে। গত ১ এপ্রিল থেকে এএইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মে মাসের মাঝামাঝি। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন। মোট ২ হাজার ৫৮০টি কেন্দ্রে শিক্ষার্থীরা এবার পরীক্ষা দিয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/আরইউ

আরও পড়ুন