২৬ মার্চ ২০২৬

শপথ নিলেন বান্দরবানের নবনির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যান

বান্দরবান প্রতিনিধি »

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবান পার্বত্য জেলার রুমা ও আলীকদম উপজেলা দুই ইউনিয়নে পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপদ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসক হলরুমে এই শপথ পাঠ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসন ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি উপস্থিত থেকে রুমা ৪ জন ও আলীকদম ৩ জন মোট সাতজন নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান।

এতে শপথ গ্রহণ করেছেন আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নে জয়নাল আবেদী, ৪নং কুরুকপাতা ইউনিয়ন ক্রাতপু ম্রো ও ৩নং নয়া পাড়া ইউনিয়নে কুফিল উদ্দিন।

রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়ন পরিষসে উহ্লামং মার্মা, ২নং সদর ইউনিয়ন শৈবং মারমা, ৩নং রেমাক্রী ইউনিয়নে জিরা বম ও ৪নং গ্যলেগ্যা ইউনিয়ন মেনতি ম্রো।

ইয়াছমি পারভীন তিবরীজি বলেন, সমাজের দায়িত্ব নেওয়াই হল প্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিজের এলাকায় জনগণের সুখ দুঃখকে সব সময় খোজ নেওয়া ও পাশে থাকার জনপ্রতিনিধিদের কাজ। তাই দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোন অপ্রীতিকর কাজ না করে দেশ ও সমাজের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা রাখছি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম সহ নবনির্বাচিত প্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যাগণকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানানো জেলা প্রশাসন।

আরও পড়ুন