২১ মার্চ ২০২৬

শপিং ব্যাগে ১৪শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক কর্ণফুলীর মইজ্জ্যারটেকে পুলিশের তল্লাশিতে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার মইজ্জ্যারটেক মোড়স্থ মায়মুনা টাওয়ারের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া যুবকের নাম মো. তামিমুল ইসলাম (২৩)। সে কক্সবাজার জেলার চকরিয়া থানার বরইতলী সবুজপাড়া গ্রামের মো. আব্দুল হামিদের এর ছেলে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ (দুই) লক্ষ ৮০ হাজার টাকা বলে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণী ১০ (ক) ধারায় আসামীর বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, ‘শপিং ব্যাগের ভেতর জিন্স প্যান্ট প্যাঁচানো ইয়াবাসহ ধৃত যুবক দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার টেকনাফ হতে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে মাদক ব্যবসা করে আসছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন