বাংলাধারা প্রতিবেদন »
আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত। এবারও রাতটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হবে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় যার যার ঘরে নামাজ পড়তে আহ্বান জানিয়েছে সিএমপি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে, করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে পবিত্র শবেবরাত উপলক্ষে সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিগনকে যার যার অবস্থানে থেকে অর্থাৎ মসজিদ, মাজার, কবরস্থান, মিলাদ মাহফিল বা অন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে ভিড় না করে বাসায় বা বাড়িতে অবস্থান করে ইবাদত সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় সিএমপি।
যেহেতু একসাথে অধিক লোকের সমাগমের মাধ্যমে প্রাণঘাতী এই করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায় সেজন্য বিজ্ঞ আলেম গন মসজিদ বা অন্য কোন ধর্মীয় স্থানে মুসল্লিগণকে জমায়েত হয়ে ইবাদত করার বিষয়ে নিরুৎসাহিত করছেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ কর্তৃক মসজিদে নিয়মিত নামাজের সময় ইমাম, মোয়াজ্জিন, খাদেম সহ ৫ জন এবং জুমার নামাজের সময় সর্বোচ্চ ১০ জন মিলে নামাজ আদায়ের নির্দেশনা রয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












