২০ মার্চ ২০২৬

শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিনের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

বাংলাধারা প্রতিবেদন  »

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক উপ-পাঠাগার সম্পাদক এবং ওমর গনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ভি.পি ছাত্রনেতা মহিম উদ্দিন মহিম এর ১৬তম শাহাদাত বার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে শহীদ মহিম উদ্দিন স্মৃতি সংসদ।

রোববার (২৯ নভেম্ভর) রাতে নগরীর গরিব উল্লাহ শাহ কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন উপস্থিত নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, সরোয়ার মোর্শেদ কচি, সাবেক কাউন্সিল মোঃ গিয়াসউদ্দিন, সাবেক ছাত্রনেতা মোঃ ইউনুছ, জসিমউদ্দিন খন্দকার, এম আর আজিম, এস এম আলম, নুরুল আনোয়ার, শওকত উল্ল্যাহ সোহেল, সরফুদ্দিন চৌধুরী রাজু, হাবিবুল্লাহ নাহিদ, আসিফুর রহমান মুন্না, কাজী মোঃ আলমগীর, বেসরকারি কারা পরিদর্শক নুরুল আলম মিয়া, ওসমান গনি আলমগীর, মোঃ রফিক,আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন, মোঃ সেলিম, সাজ্জাদ হোসাইন প্রমুখ।

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন