২০ মার্চ ২০২৬

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করতে কমিটি গঠন

বাংলাধারা ডেস্ক  »

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করতে গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ১১ সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি করেছে সরকার। এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে কমিটির সভাপতি করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি চৌধুরী শহীদ কাদের, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক বায়েজিদ খুরশীদ রিয়াজ, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের গবেষক গাজী সালাউদ্দিন, চলচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক কর্মী বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ও গবেষক লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ জহির বীর প্রতীক এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল হক ভূঁঞা।

এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্ত কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

তালিকা যাচাই-বাছাই করে শহীদ বুদ্ধিজীবীদের নাম, বাবার নাম ও ঠিকানাসহ এই কমিটিকে মতামত দিতে বলা হয়েছে।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন