আলমগীর মানিক,রাঙামাটি»
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পার্বত্য রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, রোভার স্কাউট সাধারণ সম্পাদক নুরুল আবছার, পুলিশ সুপার প্রতিনিধিসহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত প্রস্তুতিমূলক সভায় দিবসসমূহ উদযাপন উপলক্ষে পরার্মশ ও মতামতসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন। এছাড়া জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলনে রাঙামাটির সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারী দেন জেলা প্রশাসক।
বাংলাধারা/এফএফ/এফএস












