২১ মার্চ ২০২৬

শান্তিচুক্তির ২২ বছরে বদলে গেছে পাহাড়ের চিত্র: লে. কর্ণেল নওরোজ

খাগড়াছড়ি প্রতিনিধি »

‘শান্তিচুক্তির ২২বছরে বদলে গেছে পাহাড়ের চিত্র। শান্তিচুক্তি বাস্তবায়নের ফলে এই অঞ্চলের জনগণের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে।’

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মাটিরাঙ্গা সেনা জোন ও উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে পার্বত্য শান্তিচুক্তি ২২তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি।

তিনি বলেন, ঐতিহাসিক এই শান্তিচুক্তি বিশ্বব্যাপি বাংলাদেশের একটি অসাধারণ অর্জন হিসেবে গণ্য হয়ে আসছে। প্রশংসিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিপ্রিয়তা, দেশপ্রেম ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের।

লে.কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, গত ২২ বছর ধরে চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে পাহাড়ে শুধু দীর্ঘস্থায়ী সংঘাতের অবসানই ঘটেনি ভাগ্যের পরির্তন ঘটেছে এই অঞ্চলের মানুষের। পার্বত্য অঞ্চলের ভূমি জটিলতা নিরসণের জন্য সরকার ভূমি কমিশন গঠন করেছেন অচিরেই পাহাড়ের ভূমি সমস্যা সমাধান হবে।

স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সার্কেল মো. খোরশেদ আলম। শান্তিচুক্তি আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরেফিন মোহাম্মদ শাকিল, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন ভূঁইয়া, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

শান্তিচুক্তি র‌্যালিতে জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলেদেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন