১৩ মার্চ ২০২৬

শাহছুফী আতাউর রহমান ঈছাপুরীর সহধর্মিণীর ইন্তেকাল

বাংলাধারা প্রতিবেদন »

ফটিকছড়ি নানুপুর ঈছাপুরী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহছুফী সৈয়দ মোহাম্মদ আতাউর রহমান ঈছাপুরীর (ম.জি.আ) সহধর্মিণী মোছাম্মৎ সানোয়ারা রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (২২ জুলাই) ভোর ৫ টায় তিনি ইন্তেকাল করেন। একইদিন বাদ আসর ঈসাপুরী দরবার শরীফ প্রাঙ্গনে তার জানাযার নামায সম্পন্ন হয়। পরে তাকে দরবার শরীফস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তাঁর বয়ষ ছিল ৭৫ বছর। তিনি চার ছেলে, ২ মেয়েসহ অসংখ্য ভক্ত, অনুরক্ত ও গুনগ্রাহী রেখে যান।

মরহুমার ইন্তেকালে মাইজভান্ডার দরবার শরীফসহ বিভিন্ন দরবারের সাজ্জাদানশীনগন এবং চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ জাফর সাদেক শাহ (ম.জি.আ) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এছাড়া পিএইচপি ফ্যামিলীর চেয়ারম্যন সুফী মিজানুর রহমানসহ শিক্ষাবিদ, সাংবাদিক ও চিকিৎসকবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ