৭ মার্চ ২০২৬

শাহজালালে স্বর্ণেরবারসহ ৩ যাত্রী আটক

বাংলাধারা ডেস্ক »  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ৩৩ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৫৬০ গ্রাম স্বর্ণ ও ১০ টি মোবাইলসহ তিন যাত্রীকে আটক করেছে কাস্টম বিভাগ।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি ডোমেষ্টিক ফ্লাইটে তল্লাশী চালিয়ে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়। এসময় স্বর্ণ চালানের সাথে জড়িত  আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ঝুনু এবং সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১৩৬ কার্টন ডানহিল সিগারেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে শারজাহ থেকে আসা জি৯ ৫২৮ ফ্লাইটের মো. আবু আল হাসান নামের ওই যাত্রীর ব্যাগেজ থেকে ১৩৬ কার্টন ডানহিল ব্রান্ডের সিগারেট উদ্ধার করে এনএসআই এর কর্মকর্তারা। তার গ্রামের বাড়ি রাউজান উপজেলায়। আটক যাত্রী ও সিগারেট বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন