২৫ মার্চ ২০২৬

শাহেরখালী থেকে শুরু ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে গত ৩১ ডিসেম্বর। গত তিন মাস নেতাকর্মীদের সক্রিয় করতে আহবায়ক কমিটি কাজ চালিয় যায়।

শুক্রবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ১৬নং শাহেরখালী ইউনিয়ন থেকে শুরু হয়েছে সম্মেলনের প্রস্তুতি সভা।

এ উপলক্ষে প্রথমে সাহেরখালী ইউনিয়ন বিএনপি’র মতবিনিময সভা শুক্রবার বিকাল সাড়ে ৪টা উপজেলা বিএনপি’র আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর ডোমখালীস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ১৬ নং সাহেরখালী ইউনিযন বিএনপি’র যুগ্ম আহবায়ক মাঈনুদ্দিন চৌধূরী। যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সদস্য নুর হোসেন চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সদস্য বদরোদ্দৌজা মিয়া ।

এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে বক্তব্য রাখেন ডা. তাজুল ইসলাম, হারুন চৌধূরী, নুর নবী মেম্বার, রফিক মেম্বার, নাজিম উদ্দিন, নাজমুল হক চৌধূরী, নাসির উদ্দিন, শাহদাৎ খান, নুর উদ্দিন,বাবলু, বেলায়েত প্রমুখ।

প্রধান অতিথি সকলকে ব্যক্তি নয়, দলের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, ‘ঐক্য, ত্যাগ ও গ্রহণযোগ্যতা বিবেচনা করে ইউনিয়ন কমিটি গঠন করা হবে। ওই কমিটির মাধ্যমে একটি গ্রহণযোগ্য কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করে পরবর্তিতে আপনারাই পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করবেন।’

আরও পড়ুন