বাংলাধারা প্রতিবেদন »
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিগারেটের চালানটি আটক করে এনএসআই টিম।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি সকালে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
ইব্রাহিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












