৩০ মার্চ ২০২৬

শাহ আমানতে ৯৪৫ কার্টন সিগারেট জব্দ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ যাত্রীর ব্যাগেজ থেকে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ৯৪৫ কার্টন সিগারেট জব্দ করেছে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এ সব সিগারেট জব্দ করা হয়।

ফেনীর ছাগলনাইয়ার মো. হানিফের কাছ থেকে ৩০ কার্টন, চট্টগ্রামের ফটিকছড়ির মো. আলতাফের কাছে ২৭০ কার্টন, হাটহাজারীর মো. জামাল পাশার কাছে ২৬০ কার্টন, একই এলাকার মো. মোরশেদুল আলমের কাছে ২৬৫ কার্টন এবং পটিয়ার মো. লোকমানের কাছে ১২০ কার্টন সিগারেট পাওয়া যায়।

বিমানবন্দর সূত্র জানায়, সকালে শারজাহ থেকে বাংলাদেশ বিমান ১২৮ ও এয়ার অ্যারাবিয়া বিজি ৫২৮ ফ্লাইটে তারা চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। গোপন তথ্য থাকায় তাদের সিগারেট গুলো জব্দ করতে সক্ষম হন জাতীয় গোয়েন্দা সংস্থা।

এসব সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন