২৯ মার্চ ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের এক যাত্রীকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিএস ১০৮ ফ্লাইটের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ব্যাগ স্ক্যানিংয়ের সময় বিষয়টি ধরা পড়ে।

আটককৃত ওই যাত্রীর নাম- শহীদুল ইসলাম (২৫)। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার জানান, বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের এক যাত্রীর ব্যাগে ১৬শ’ পিস ইয়াবা পাওয়া গেছে। তার ব্যাগ স্ক্যানিংয়ের সময় বিষয়টি ধরা পড়ে। এরপর এবিপিএনকে খবর দিলে তারা এসে তল্লাশি করে ৯ পুঁটলিতে রাখা এসব ইয়াবা পান। 

ইয়াবাসহ তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন