২৯ মার্চ ২০২৬

শিকলবাহার সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের ইন্তেকাল

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুল (৬০) ইন্তেকাল করেছেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (১৭ জুন) বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভারতের একটি হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে আসছিলেন।

আবুল কালাম বকুল ১৯৬০ সালের ১৪ এপ্রিল শিকলবাহা এলাকায় একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত লাল মিয়া। মৃত্যুকালে আবুল কালাম বকুল ২ ছেলে ১ মেয়েসহ অজস্র গুণগ্রাহী রেখে যান। কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং নগরের লালদিঘী পাড় কার-মাইক্রো বাস মালিক সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডের সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন।

তার মৃত্যুর খবরে কর্ণফুলী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। আবুল কালাম বকুলের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারল সম্পাদক মফিজুর রহমান, আনোয়ার-কর্ণফুলী আসনের বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, জেলা জাপার সভাপতি সামশুল আলম মাস্টার, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন