বাংলাধারা ডেস্ক »
রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের ৫ম তলার তিন নম্বর ওয়ার্ডের বিছানায় ছোট ভাইয়ের সঙ্গে খেলছিলো হাবিবা। আট বছরের মেয়েটির চোখে কালো চশমা। কারণ তার বাম চোখে অস্ত্রোপচার হয়েছে। সে চোখে এখন আর কোনও আলো নেই। নেই কোনও দৃষ্টিশক্তি।
শিক্ষকের ছুঁড়ে মারা বেত বাম চোখে আঘাত করলে এখন জীবনের এই করুণ পরিণতির মুখোমুখি হাবিবা। চিকিৎসকরা বলছেন, ওই চোখে আর কোনদিন আলো ফিরবে না শিশুটির।
হাবিবার চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা অধ্যাপক ডা. সাইফুল্লাহর জানান, শিশুটির চোখ থেকে লাঠির একটি টুকরো বের করা হয়েছে। আঘাতে তার বাম চোখটি পুরোপুরি আলো হারিয়েছে। এই চোখ দিয়ে আর দেখার সম্ভাবনা নেই।
ওর চোখের মনিটি গলে গেছে। ধীরে ধীরে তা শুকিয়ে যাবে। ফলে আর কখনোই দেখতে পাবে না, বলেন এই চিকিৎসক।
তবে চোখের স্বাভাবিক সৌন্দর্যের জন্য কিছুদিন পর তার চোখে পাথর লাগানো যাবে বলে জানান তিনি।
সূত্র : সারাবাংলা
বাংলাধারা/এফএস/এমআর/এএ












