বাংলাধারা ডেস্ক »
সবাইকে ছাড়িয়ে, সবাইকে গুড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ফাইনালে প্রতিপক্ষ পিএসজিকে পরাস্ত করে ট্রেবল জিতলো বায়ার্ন। আর এই জয়ের পথে রেকর্ডবুকে যুক্ত হয়েছে নতুন নতুন অর্জন। এক নজরে দেখে নেয়া যাক বায়ার্নের নতুন কিছু রেকর্ড-
*প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সবগুলো ম্যাচ জিতল বায়ার্ন।
*দ্বিতীয় ক্লাব হিসেবে দুইবার ট্রেবল জিতল বায়ার্ন। এর আগে বার্সেলোনারই শুধু দুইবার এই অর্জন ছিল।
*ষষ্ঠবার চ্যাম্পিয়নস লিগ জিতে লিভারপুলকে ছুঁয়ে ফেলল বায়ার্ন। সামনে আছে এসি মিলান (৭) আর রিয়াল মাদ্রিদ (১৩)
*তৃতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ৫০০ গোল করেছে বায়ার্নের। এর আগে এই কীর্তি ছিল শুধু বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের।
*তৃতীয় গোলরক্ষক এবং একইসাথে অধিনায়ক হিসেবে শিরোপা জিতলেন ম্যানুয়াল নয়্যার। এর আগে পিটার স্মাইকেল ও ইকার ক্যাসিয়াসের ছিল এই রেকর্ড।
*৫৫ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগ জিতলেন ফ্লিক। এর চেয়ে বেশি বয়সে এই লিগ জেতার কীর্তি আছে কোচ হিসেবে শুধু স্যার অ্যালেক্স ফার্গুসেন, ইয়ুপ হেইঙ্কেস ও মার্শেইয়ের রিমন্ড গোয়েথালসের।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা












