১৭ মার্চ ২০২৬

শিল্পপতি নাছির উদ্দিনের মৃত্যুতে বিজিএমইএ’র শোক

বাংলাধারা প্রতিবেদক »

দেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম পুরোধা, শিল্পপতি, প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক মো. নাসির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজিএমইএ’র নেতৃবৃন্দ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, মরহুম মো. নাসিরউদ্দিন বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অন্যতম পুরোধা হিসেবে চট্টগ্রামে পোশাক শিল্পের সূচনালগ্ন থেকে অসামান্য অবদান রেখেছেন।

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে তাঁর অবদান বিজিএমইএ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে উল্লেখ করে তিনি বলেন, মো. নাসির উদ্দিনের মৃত্যুতে দেশ একজন সমাজ হিতৈষী দানবীরকে হারাল; যা সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেন মো. নাসিরউদ্দিন একাধিকবার জাতীয় রপ্তানির ট্রফি অর্জন ও বিভিন্ন সমাজ সেবক মূলক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ অভিনন্দিত ও প্রশংসিত হয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন