১৮ মার্চ ২০২৬

শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুক্তিযোদ্ধার সন্তান গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি  »

রাঙামাটির নানিয়ারচরে পঞ্চম শ্রেণীর মেয়ে শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. ইদ্রিসকে (২৬) গ্রেফতার করেছে নানিয়ারচর থানা পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভিকটিম কিশোরীর মাতা বাদী হয়ে নানিয়ারচর থানা মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির হোসেন।

শুক্রবার(১৪ মে) রাতে মামলা দায়েরের পর শনিবার আসামীকে গ্রেফতার করে দুপুরে রাঙামাটির আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত ইদ্রিস নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার।

মামলার এজাহারে বাদি ভিকটিমের মা উল্লেখ করেন, গত ১২মে বুধবার সন্ধ্যা ভিক্টিম ১১ বছরের নাবালিকা মেয়ে পাশের বাড়িতে থেকে ইফতার করে আসার পথে রাস্তার মাঝে বাড়ির পাশে নিচু স্থানে ব্রিজের ওপর খেলতে যায়। এসময় নানিয়ারচর ইউনিয়নের ৩নং বুড়িঘাটের ৬নং ওয়ার্ডের লিয়াকত আলীর ছেলে মো. ইদ্রিস (২৬) বিবাদী আমার ভিক্টিমকে এন্ড্রয়েড মোবাইলে গেইম খেলতে দিয়ে ব্রিজের নিচে নিয়ে যায় ও তার বুকে হাত দেয় এবং কামড় বসিয়ে ধর্ষনের চেষ্টা করলে ভিক্টিম চিৎকার শুরু করে। এসময় আশেপাশের লোক আসলে বিবাদী ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাড়িতে এসে বিষয়টি জানালে স্থানীয়দের পরামর্শে নানিয়ারচর থানায় লিখিত এজাহার দায়ের করি।

নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান জানিয়েছেন, ১৪ তারিখ মামলা হওয়ার পর আমরা আসামী গ্রেফতার করেছি।সবকিছু পর্যবেক্ষণ করে আসামী ইদ্রিস শ্রীলতাহানির কাজে জড়িতের বিষয়ে মহিলা পুলিশ দিয়ে ভিক্টিমের স্বীকারোক্তি ও কামরের দাগ পেয়েছি। বিবাদী মো. ইদ্রিসকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৪)(খ)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহন করে আসামীকে জেলে প্রেরণ করেছি। নানিয়ারচর থানায় দায়েরকৃত মামলা নাম্বার-২।

এদিকে, গ্রেফতারকৃত অভিযুক্ত ইদ্রিস ও তার স্বজনদের দাবি জায়গা-জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্যেই এই মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন