২৬ মার্চ ২০২৬

শিশুধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর পাঁচলাইশ থানায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন।রায়ের সময় ট্রাইব্যুনালে আসামি উপস্থিত ছিলেন।  

দণ্ডপ্রাপ্ত মো. শরীফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার লালাপুর এলাকার ফজলুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৯ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ থানায় বাসিন্দা মো. শরীফুল ইসলাম প্রতিবেশী ৬ বছরের শিশুটিকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। একই দিন শিশুর বাবা পাঁচলাইশ থানায় মামলা করেন। পাঁচলাইশ থানার মামলার নম্বর ৪৮৯/১৯৯৮। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭  এর মামলা নম্বর ৭২৫/০২। ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পিপি খন্দকার আরিফুল আলম নিউজ বলেন, চারজনের সাক্ষ্যের ভিত্তিতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত নারী ও শিশু (বিশেষ বিধান) আইন ১৯৯৫ সালের ৬(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।  

আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পিপিকে সহযোগিতা করেন অ্যাডভোকেট নুরুল কবির ও অর্ণব তালকুদার।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন