বিনোদন ডেস্ক»
আগামী ২৫ হতে ২৯ অক্টোবর অষ্টম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিপাইনের “নাবুনতুরান” আন্তর্জাতিক স্বাধীন চলচ্চিত্র উৎসব ২০২১। এতে দুই শতাধিক চলচ্চিত্রের মধ্য হতে প্রদর্শনির জন্য নির্বাচিত ১০ টি চলচ্চিত্রের মধ্যে পরিচালক মাসুদুর রহমান এর রচনা ও পরিচালনায় শিশুশিল্পী আহনাফ আল আরাফ এবং শাহরিয়ার হান্নান অভিনিত শর্টফিল্ম “এ ফ্রেন্ডশিপ ডিল” প্রথম স্থানে নির্বাচিত হয়েছেে। এছাড়া নির্বাচিতদের তালিকায় ইন্দোনেশীয়, পুর্তগাল,তাইওয়ান, শ্রীলংকা, ইউ এস এ এবং ভারতের নির্মাতাদের চলচ্চিত্রও রয়েছে।

“এ ফ্রেন্ডশিপ ডিল” এ মা হারা ৬ বছরের একটি শিশু সন্তান ও তার বাবার মধ্যে গড়ে উঠা চমৎকার বন্ধুত্বের সেতুবন্ধনের ভিন্নধর্মী এক গল্পে শিশুশিল্পী আহনাফ আল আরাফ এর দুর্দান্ত অভিনয় দর্শকেদের মন জয় করতে সক্ষম হয়েছে। প্রতিভাবান এই শিশুশিল্পী নির্মাতা আশরাফুল করিম সৌরভ এবং জামিলিস সিয়ামা সাদিয়া দম্পতীর একমাত্র পুত্রসন্তান।
তিন/চার বছর বয়স হতেই বাবার হাত ধরে শিল্পকলা একাডেমিতে যাতায়াত। কখনও শিল্পকলার মাঠে ছুটোছুটি, কখনও-বা দর্শকশ্রোতা হয়ে হলের এককোনে চুপচাপ বসে বাবার অভিনিত মঞ্চ নাটক দেখা, আবার কখনও-বা বাবার হাত ধরে ক্যামেরার পাশে দাড়িয়ে থেকে লাইট ক্যামেরা একশ্যান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে উঠা। আরাফের একসময় অভিনয়ের আগ্রহ জন্মায়।
আহনাফ আল আরাফ বর্তমানে আগ্রাবাদ সিজিএস স্কুলে কে জি ক্লাসে অধ্যয়নরত আছে। মাত্র ৬ বছর বয়সে বিভিন্ন নির্মানে ছোট বড় একাধিক চরিত্রে অভিনয় করেছে আরাফ। তারমধ্যে নির্মাতা রিয়াদ বিন মাহমুদ এর “দ্বিভুজ তত্ব”, নির্মাতা মাসুদুর রহমানের “এ ফ্রেন্ডশিপ ডিল”, নির্মাতা অনির্বাণ করিমের “হুইল চেয়ার” চলচ্চিত্রে অভিনয় উল্লেখযেগ্য। এছাড়া গ্রামীন ফোনের একটি বিজ্ঞাপনেও অভিনয় করেছে আরাফ।
এছাড়াও তার অভিনীত প্রযোজক বৈদ্যনাথ অধিকারীর নাটক “হাওয়াই মিঠাই” এর শুটিং আগামী মাসেপুনয়ায় সুটিং হওয়ার কথা রয়েছে।বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজনায় অরিন্দম মুখার্জী বিংকুর নির্মিতব্য আরেকটি নাটকে অভিনয়ের কথা চুড়ান্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












