১২ মার্চ ২০২৬

শীতে কাঁপছে উত্তর জনপদ

বৈরী আবহাওয়ার পর গত তিন দিন থেকে উত্তরাঞ্চলের জনপদগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। এরপর রাতভর বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা ঝরতে থাকে। ফলে নেমে যাচ্ছে তাপমাত্রা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এমনকি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও তেঁতুলিয়ায়। গতকাল সোমবার রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদেিক সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল জনপদ। এতে করে দিনের বেলায়ও যানবাহনের লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলেও বিকাল গড়াতেই আবারও শীত অনুভূত হতে থাকে। শহরের তুলনায় গ্রামে শীতের তীব্রতা একটু বেশি। এমন পরিস্থিতিতে মানুষের ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে নিম্ন-আয়ের খেটে খাওয়া মানুষ ও কৃষকদের।

হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় মানুষ এ আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে কষ্ট হচ্ছে। শীত নিবারণে মানুষ গরম কাপড় পরিধানের পাশাপাশি চা পান করতে ভিড় করছে চায়ের দোকানে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া কৃষি পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার দেশের মধ্যে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার ছিল সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগি সেলসিয়াস।

আরও পড়ুন