১৩ মার্চ ২০২৬

শীতে কাঁপছে পুরোদেশ

বাংলাধারা ডেস্ক »  

কনকনে শীতে জুবুথুবু পুরো দেশ। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের অন্তত ৮০ শতাংশ এলাকা  মেঘ ও কুয়াশায় ঢাকা পড়ে আছে। বাকি এলাকায় সূর্যের দেখা মিললেও তাপমাত্রা খুব একটা বাড়েনি। ঘন কুয়াশা আর আকাশে মেঘ থাকায় ঠাণ্ডা বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। ফলে বিপাকে পড়েছেন  ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।তীব্র শীতে ছন্দপতন ঘটেছে  জনজীবনে।দেশের বিভিন্ন জেলাগুলোতে আজকেও ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। ব্যাহত হচ্ছে নৌ চলাচল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমায়  ঠান্ডার প্রকোপ বেড়েছে। শীতের তীব্রতা দুই-তিন দিন একই রকম থাকবে। ১৫ জানুয়ারি থেকে হয়তো তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ রোববার (১২ জানুয়ারি) দেশের সর্বনিন্ম তাপমাত্রা কুড়িগ্রামে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং তেতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, শীতজনিত রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ