২১ মার্চ ২০২৬

শুরুতে চেয়ার মারামারি

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম উত্তর জেলা  আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু সম্মেলন শুরু হওয়ার  আগেই  দুই সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর লালদিঘি ময়দানে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আতাউর রহমান ও গিয়াস গ্রুপের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন