১৮ মার্চ ২০২৬

শেখ রাসেলের জন্মদিনে আনোয়ারায় শ্রদ্ধা নিবেদন

আনোয়ারা প্রতিনিধি»

আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল শেষে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেরা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি সহকারি কমিশনার তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, ঘাতকরা ১৫ আগষ্ট ছোট্ট শেখ রাসেলকেও রেহাই দেননি। নির্মমভাবে তাকে হত্যা করেছেন। আজকে শেখ রাসেল বেঁচে থাকলে রাস্ট্র অনেক উপকৃত হত। জন্মদিনে তার আত্মার শান্তি কামনা করছি। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন