১৩ মার্চ ২০২৬

শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকাল

বাংলাধারা প্রতিবেদন »

উপমহাদেশের বরেণ্য দ্বীনি শিক্ষাবিদ, দেশের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস খ্যাত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার সাবেক প্রধান মুহদ্দিস, শায়খুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ষোলশহরস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমীর মৃত্যুর বিষয়টি বাংলাধারাকে নিশ্চিত করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার সাবেক ছাত্র ও সাংবাদিক মুহাম্মদ নুরুল মোস্তফা।

তিনি বলেন, শেরে মিল্লাত আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী হুজুরের আজ সোমবার হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় হাসপাতালে নেয়ার পথেই তিনি ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন।

উল্লেখ্য, আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী দেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মহানগরের ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিন শায়খুল হাদিস হিসেবে অধ্যাপনায় অবসরের পরেও বর্তমানে দ্বীনের খেদমতে একই প্রতিষ্ঠানে হাদিসের দরস দিয়ে আসছিলেন। সাম্প্রতিক তিনি আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ’র সদ্য নবনির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ