২৮ মার্চ ২০২৬

সংবাদপত্র সমাজের তৃতীয় নয়ন : মেয়র রেজাউল

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘সংবাদপত্র সমাজের তৃতীয় নয়ন। সংবাদপত্র ও সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা তখনই নিশ্চিত হয়, যখন সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করা হয়। কারণ যাচাই-বাছাই না করেই লিখে ফেলা বা প্রচার করাটা হলুদ সাংবাদিকতারই নামান্তর। এই মানসকিতার পরিবর্তন না হলে গণমাধ্যম বা সংবাদপত্রের তৃতীয় নয়ন কখনো সর্বজনীন হবে না।’

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে অনুষ্ঠিত দৈনিক আমার সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দৈনিক আমার সময় পত্রিকার নির্বাহী লায়ন মুহাম্মদ মীযানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, জয় নিউজের সম্পাদক ও চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক মো. মোস্তফা মাসুম, মামুনুর রশীদ, কামাল হোসেন, আজিজুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দিলরুবা খান প্রমুখ।

বাংলাধারা/এফএস/এমএস/এআর

আরও পড়ুন