বাংলাধারা প্রতিবেদন»
একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শুরু হবে আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায়।
সংবিধানের ৭২ নং অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।
৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেক অধিবেশন শুরুর বিধান রয়েছে। সে হিসেবে করোনা মহামারি পরিস্থিতিতে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত পরিসরে হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানায়, আগামীকাল বুধবার অধিবেশন শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। এর মধ্যে প্রথম দিন বিকেল ৫টায়, দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১১টায়, তৃতীয় দিন শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় এবং শেষ দিন শনিবার সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে।
বাংলাধারা/এফএস/এফএস












