২৭ মার্চ ২০২৬

সংস্কৃতি চর্চার আড়ালে কেউ অবৈধ-অনৈতিক কাজ করে দায় এড়াতে পারবে না

বাংলাধারা প্রতিবেদন »

সম্প্রতি একাধিক অভিনয়শিল্পী-মডেল গ্রেফতার হওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অভিনয়-মডেলিং এগুলো আমাদের শিল্প-সংস্কৃতিরই অংশ। যারা এগুলো চর্চা করেন তারা এই অঙ্গণকে সমৃদ্ধ করেন ও অনেকে জীবিকাও নির্বাহ করেন। কিন্তু এর আড়ালে কেউ যদি অবৈধ-অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, তিনি যেই হন, সেই দায় তো তাকে নিতেই হবে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে বক্তব্য শেষে মন্ত্রী সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যে কারোর বিষয়ে সবসময়ই আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে। এতে পুরো অঙ্গণের ওপর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।

ড. হাছান বলেন, শেখ কামালকে হত্যা করার মধ্য দিয়ে ক্রীড়া-সাংস্কৃতিক অঙ্গণসহ দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। অহমিকাহীন এ মানুষটিকে দেখে কেউ বলতে পারতেন না তিনি জাতির পিতার পুত্র কিংবা দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির পুত্র। নির্লোভ, নিরহংকার এমন মানুষকে হত্যাকারী খুনী চক্রের প্রতি আমি ধিক্কার জানাই।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন