২০ মার্চ ২০২৬

সকলের ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক  »

আইনের শাসন প্রতিষ্ঠা করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন ধরে আটকে থাকা মামলার রায় দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ সংখ্যার অনুপাতে দেশে বিচারকের সংখ্যা কম রয়েছে। তাই বিচারকে সংখ্যা বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

সাধারণ মানুষের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি বাংলাতেও রায় লেখার অনুরোধও জানান শেখ হাসিনা।

দ্রুত সময় রায় প্রদান করলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন