হাটহাজারী প্রতিনিধি»
চট্টগ্রাম হাটহাজারী উপজেলা প্রশাসন এর গোপনীয় শাখার কর্মকর্তা সুমন কান্তি মোহরের সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর)সকালে পৌরসদরস্থ আজিম পাড়া ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে পৌরসদরস্থ আজিম পাড়া ফিলিং স্টেশন এ গ্যাস নিতে আসা সিএনজি অটোরিকশা সিগন্যাল না দিয়ে রাস্তা পারাপারের সময় বিপরীত থেকে আসা সিইওর গাড়ী কে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি সড়কে পড়ে মাথা এবং শরীরে বিভিন্ন অংশে জখম হয়। পরে তাকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাসায় নিবিড় পর্যাবেক্ষনে রাখা হয়।
বাংলাধারা/এফএস/এফএস












