১৩ মার্চ ২০২৬

সড়ক দূর্ঘটনায় পটিয়ার ইউডিসি’র উদ্যোক্তা নিহত

পটিয়া প্রতিনিধি » 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উল্টো পথে আসা বালুবাহী পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ যাত্রী।

রোববার (২১ জুন) দুপুরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দুইজনের মধ্যে একজন পটিয়া ভাটিখাইন ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর উদ্যোক্তা ও প্রাণীসম্পদ লাইভস্টক সার্ভিস প্রোভাইডার(এলএসপি) কর্মরত হুমাইরা মাহমুদ টুম্পা।

হুমাইরা মাহমুদ টুম্পা ২০১১ সাল থেকে পটিয়া ভাটিখাইন ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর উদ্যোক্তা হিসেবে কর্মরত ছিলেন। গত এক বছর আগে প্রাণীসম্পদ লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) কর্মরত আছেন। হুমাইরা মাহমুদ টুম্পার দাম্পত্য জীবনে তার দুই কন্যা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে।

পটিয়া ভাটিখাইন ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর উদ্যোক্তা ও প্রাণীসম্পদ লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) হুমাইরা মাহমুদ টুম্পা। টুম্পার মৃত্যুতে শোক জানিয়েছেন পটিয়া উপজেলা প্রশাসন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ