২০ মার্চ ২০২৬

সন্তান ‘অপরাধী’, তাই পুলিশে দিলেন মা

বাংলাধারা প্রতিবেদন »

অপরাধের কথা জানতে পেরে দেশ ও সমাজের কল্যাণে ছেলেকে পুলিশে হাতে তুলে দিয়েছেন মা। মা পারভিন আক্তার নিজেই স্থানীয়দের সহায়তা তার ছেলে তুহিনকে আটকে পুলিশের গাড়িতে উঠিয়ে দিয়ে নজির স্থাপন করেছে। নগরীর কতোয়ালী থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

গত শনিবার রাত অনুমান সাড়ে ৮ টায়। জনৈক মোহাম্মদ আশফাক হোসেন তাহার ব্যক্তিগত মোটরসাইকেলটি রিয়াজউদ্দিন বাজার তামাকুমুন্ডি লেইন এর বিপরীত পাশে পার্ক করে তালা মেরে যান মোবাইল মেরামত করতে। কিছুক্ষণ পর এসে দেখেন তাহার মোটরসাইকেলটি নেই। ব্যতিব্যস্ত হয়ে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলেন কোন একজন ছেলে এসে তার নিজের মোটরসাইকেল বলে তা রিকশায় উঠে নিয়ে গেছেন।

আশফাক তাৎক্ষণিকভাবে ছুটে যান টিম কোতোয়ালির একটি টহল দলের কাছে। সেখানে টহল টিমের দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর মো. মনজুরুল আলম ভূঁঞা ঘটনাটি শুনে ছুটে যান টিম আশার আলো হয়ে।

ওসি মোহাম্মদ মহসিনের নির্দেশনায় সম্ভাব্য এলাকা সমূহে চলতে থাকে উদ্ধার অভিযান। অভিযানের এক পর্যায়ে পুলিশকে দেখে এক যুবক জানান, একটি মোটরসাইকেলকে রিকশায় করে আসকারদিঘীর পাড় এলাকায় নিয়ে যেতে দেখেছেন তিনি।

ওই সংবাদের ভিত্তিতে আসকার দিঘির দক্ষিণ পাড়ের শতদল ক্লাবের পাশে একটি গলিতে মো. তুহিন ভূঁইয়া (২২) নামের যুবকের হেফাজত হতে উদ্ধার করা হয় আশফাক হোসেনের মোটরসাইকেলটি। ছেলের এমন অপরাধের কথা জানতে পেরে মা পারভিন আক্তার নিজেই স্থানীয়দের সহায়তা তুহিনকে আটকে সন্তানকে পুলিশের গাড়িতে উঠিয়ে দেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন